ঢাকা, -

আলোচিত সংবাদ

ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্তা-মারধর, অভিযুক্ত গ্রেফতার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্তা ও মারধরের ঘটনায় নাসিম ভূঁইয়া নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত ৯টার দিকে ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগী মানিকের দোকানে ঢুকে আসামি নাসিম তার দাড়ি ধরে টানাহেঁচড়া করে গালমন্দ ও মারধর করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত নাসিম পলাতক ছিলেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন মানিক।

আরও পড়ুন  বলিউডে আসিফের অভিষেক, ছবির নাম বলতে বারণ

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত নাসিম ভূঁইয়া। মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ