- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ভাইপোর ছুরিকাঘাতে নিহত চাচা

যশোরের অভয়নগরে ভাইপোর ছুরিকাঘাতে চাচা রাজু আহম্মেদ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার চেঙ্গুটিয়া উড়োতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজু আহম্মেদ একই গ্রামের গোলাম নবীর ছেলে। অভিযুক্ত ভাইপো ১৮ বছর বয়সি রাকিব হোসেন প্রেমবাগ ইউপি সদস্য জসিম উদ্দীন খোকনের ছেলে।

নিহতের চাচা রেজা মোল্যা জানান, রাজুর বাড়িতে তার ব্যবহৃত ফ্রিজে আদা বাটা রাখেন রাকিবের মা। এতে গন্ধ হওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রাকিব ঘর থেকে ফল কাটা চাকু দিয়ে চাচা রাজুর বুকে আঘাত করেন। এতে রাজু গুরুতর জখম হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন  শিকারপুরের লালা চন্দ্র বিলের মাঝপথে দুর্ধর্ষ ডাকাতি

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসাস জানান, ভাইপোর ছুরিকাঘাতে চাচা রাজু আহম্মেদ মারা গেছেন। রাজু মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত পলাতক রয়েছেন।