ঢাকা, -

আলোচিত সংবাদ

ভাটিয়ারীর পুরাতন জাহাজের মালামাল বিক্রির মার্কেটে আগুন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেটের অন্তত ১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁও পাম্পসংলগ্ন ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন  ফটিকছড়ির এমপি সনির সিআইবি রিপোর্ট দাখিলে হাইকোর্টের নির্দেশ

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে রয়েছেন মো. নুরউদ্দিন, জাবেদ, সুমন ও ইব্রাহীমসহ আরও কয়েকজন। আগুনে দোকানগুলোর ভেতরে থাকা পুরাতন জাহাজের যন্ত্রাংশ, লোহালক্কড় ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট এবং চট্টগ্রাম শহরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন  টেকনাফে ‘মুক্তিপণের দাবিতে’ ৯ জনকে অপহরণ

কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ১০ থেকে ১২টি দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত ছয়টি দোকান ও মালিকের নাম সংগ্রহ করা হয়েছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণে আরও সময় লাগবে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন  উপজেলা নির্বাচনে সবাই দলীয়, দ্বিধাবিভক্তিতে তৃণমূল; শঙ্কিত ভোটার

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ