- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’এর দুই এজেন্ট ইসলামাবাদে আটক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পুলিশ ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর দুই এজেন্টকে আটক করার দাবি করেছে।

তারা ওই দুজনের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ এবং সন্দেহজনক নথিপত্র উদ্ধার করেছে বলেও জানিয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ইসলামাবাদ পুলিশ এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ইসলামাবাদ হাইওয়ের গ্রীন বেল্ট পাহাড়ি এলাকায় গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তারা তথ্য পাচার করছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন  প্রথম আলো আর বিএনপি একে অপরের পরিপূরক: সেতুমন্ত্রী

কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং ফেডারেল ক্যাপিটাল পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।