- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু করা হবে। এরইমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে।

ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। খুব দ্রুত যাতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারতে যেতে পারে সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  সয়াবিন তেলের বাজারে আবারও অস্থিরতা

শামা ওবায়েদ বলেছেন, ভারতের হাই কমিশনার আসছে। ওনারা ইতিবাচক যেন ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়। আমাদের বাংলাদেশের নাগরিকরা যাতে ওখানে যেতে পারে সেই ব্যবস্থা উনারা করছেন।

তিনি আরও বলেছেন, নির্বাচন পরবর্তী সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। দলপক্ষের নামে মারামারি কোন্দল এগুলো বন্ধ করতে হবে।