- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ভারতে পালাতে গিয়ে সাবেক বিচারপতি মানিক আটক

আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে ভারতে পালানোর সময় সীমান্তে বিজিবি তাকে আটক করে।

বিজিবির সদর দফতরের মিডিয়া কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে। ভারতে পালানোর চেষ্টাকালে তিনি বিজিবির হাতে আটক হন।

আরও পড়ুন  সুষ্ঠু-অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি: জাতিসংঘ