ঢাকা, -

আলোচিত সংবাদ

ভারতে মন্দির দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে একটি মন্দিরের কূপের কংক্রিটের ঢাকনা ভেঙে কূপের ভেতরে পড়ে অন্তত ৩৫ জন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে। খবরটি নিশ্চিত করেছে স্থানীয় কর্মকর্তারা।  

তারা জানিয়েছেন, গত বৃহস্পতিবার (৩০ মার্চ) রাম নবমীর হিন্দু উৎসব উদযাপনের জন্য ওই মন্দিরে ভক্তরা জড়ো হওয়ার পর দুর্ঘটনাটি ঘটে।

শুক্রবার (৩১ মার্চ) রয়টার্স বার্তা সংস্থাকে ইন্দোরের জেলা ম্যাজিস্ট্রেট ইলায়ারাজা টি বলেছেন, আমরা ১৮ জনকে উদ্ধার করেছি। এ ছাড়া ৩৫ জনকে মৃত এবং ১৬ জনকে আহত অবস্থায় পাওয়া গেছে।’

আরও পড়ুন  মন্ত্রিসভায় যোগ দিতে ডাক পেলেন যারা

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে ডুবো ক্যামেরায় কূপের ঘোলা জলে মৃতদেহ ভাসতে দেখা যাওয়ার পরে উদ্ধার কাজ ত্বরান্বিত করা হয়।

প্রায় ১৪০ জনের একটি উদ্ধারকারী দল পানি পাম্প করার পর দড়ি এবং মই ব্যবহার করে কূপ থেকে মৃতদেহগুলো তুলে আনে। সরু পথ এবং কূপের ধ্বংসাবশেষ উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে বলে জানা গেছে।ভারতে মন্দিরের কুয়ায় পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫পুলিশ কমিশনার মকরন্দ দেওসকার বলেছেন, কয়েক ডজন লোক মন্দির চত্বরে কূপে পড়েছিল।

আরও পড়ুন  মন্ত্রিসভায় শপথগ্রহণের ডাক পেলেন এহসানুল হক মিলন

মন্দির কর্তৃপক্ষ কয়েক বছর আগে ওই কূপের ব্যবহার বন্ধ করে দিয়েছিল এবং লোহার গ্রিল ও টাইলস দিয়ে মুখ ঢেকে দিয়েছিল।

রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিশাল জনতার ওজন সামলাতে না পারায় ঢাকনা ভেঙে পড়ে।ভারতে মন্দিরে দুর্ঘটনা: নিহত বেড়ে ৩৫চৌহান বলেন, ১৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু: রফতানিতে সংকট নয়, সম্ভাবনা হিসেবেই দেখছে সরকার

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শহরটির পৌর কর্তৃপক্ষ জানুয়ারী মাসে মন্দিরের মালিকদের কূপের আবরণ অপসারণ করার নির্দেশ দিয়েছিল।মন্দিরে পুজো দিতে গিয়ে কূপে পড়ার দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৫কারণ, এটি একটি অনিরাপদ এবং অননুমোদিত কাঠামো ছিল।  কিন্তু, মন্দির কর্তৃপক্ষ সতর্কতা উপেক্ষা করে।

গত অক্টোবরে পশ্চিমাঞ্চলীয় গুজরাটের রাজ্যের একটি শতাব্দীপুরনো কেবল সাসপেনশন ব্রিজ নদীতে ভেঙে পড়ে ১৩২ জন পানিতে ডুবে যায়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ