ঢাকা, -

আলোচিত সংবাদ

ভারত থেকে আলু আমদানি শুরু, প্রতি কেজিতে খরচ ২৬ টাকা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে ভারতীয় ৭ ট্রাকে ১৮০ টন আলু আমদানি হয়েছে। 

শুক্রবার (৩ নভেম্বর) প্রথম দিনে ভারতীয় ৭ ট্রাকে ১৮০ টন আলু আমদানি হয়েছে।

ভারত থেকে প্রতি কেজি আলু ১৩ থেকে ১৫ রুপি (১৭ থেকে ২০ টাকা) দরে ক্রয় করা হচ্ছে। এর সঙ্গে পরিবহণ খরচ ও কেজি প্রতি শুল্ক রয়েছে সাড়ে তিন টাকার ওপরে। তাতে আমাদের আলু আমদানিতে খরচ পড়ছে ২৬ থেকে ২৭ টাকার মতো।

আরও পড়ুন  ‘একুশে পদক ২০২৪’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

ফলে কমতে শুরু করেছে দেশি এবং ভারতীয় আলুর দাম। বর্তমানে ভারত থেকে আমদানিকৃত সাদা স্টিক আলু ৩৪ টাকা এবং লাল স্টিক আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে দেশি আলুর দামও কমেছে। হিলি বাজারে কেজিপ্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকা এবং ছোট জাতের আলু ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। ভারত থেকে আলু আমদানি অব্যাহত থাকলে দাম আরো কমবে বলে জানান ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

আরও পড়ুন  পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন: সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ