ঢাকা, -

আলোচিত সংবাদ

ভারত থেকে ১০০ মেট্রিক টন চাল আমদানি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল বাংলাদেশে আমদানি করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দরটি দিয়ে চালগুলো আমদানি করা হয়।

চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।

জানা গেছে, বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে চালগুলো আমদানি করেছেন চট্রগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম।

আরও পড়ুন  ছাত্ররা একটি দল গঠন করবে: ব্রিটিশ গণমাধ্যমকে ড.মুহাম্মদ ইউনূস

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, বন্দরটি দিয়ে সব থেকে বেশি পাথর আমদানি হয়ে থাকলেও, এর পাশাপাশি আমদানিকারকদের আগ্রহ থাকলে সরকারের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন পণ্য ও মালামাল আমদানি-রফতানি কার্যক্রম হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি হয়েছে।

পঞ্চগড়ের পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান বলেন, রবিবার দুপুরে ১০০ মেট্রিক টন আতপ চাল সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করে চট্রগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিং এর আমদানিকারক ও মালিক সামসুল আলম। এর পর চালগুলো পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। তবে রবিবার পণ্যবাহী ট্রাক গাড়ির স্বল্পতা থাকায় আমদানি করা ১০০ মেট্রিক টন আতপ চালের মধ্যে রবিবার ৭০ মেট্রিক টন চাল বন্দর এলাকা থেকে আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। বাকি ৩০ মেট্রিক টন চাল আজ আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হবে।

আরও পড়ুন  চট্টগ্রামে আসছেন তারেক রহমান, পলোগ্রাউন্ডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বন্দর সূত্রে আরও জানা গেছে, এর আগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করে আল আমিন এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ