- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ভারত পাশে থাকায় ভোট নিয়ে কেউ অশুভ খেলা খেলতে পারেনি: কাদের

ভারত আমাদের পাশে ছিল বলেই নির্বাচন নিয়ে অশুভ খেলা খেলার সাহস অন্য কোনো দেশ করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

এর আগে সম্মেলনের উদ্বোধন করে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

আরও পড়ুন  রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহন শুরু, ‘প্রহসন’ বলছে ইউক্রেন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারতের সাথে গায়ে পড়ে তিক্ততার সম্পর্ক তৈরি করে সমস্যার সমাধান সম্ভব না। ভারতের সাথে যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছিল শেখ হাসিনা ও মোদি সরকার তা ভেঙে দিয়েছে।

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, যারা সংখ্যালঘুদের কষ্ট দেয় তাদের আসল পরিচয় তারা দুর্বৃত্ত। মাইনরিটি ভাবনা দাসত্বের পরিচয় দেয়, তাই সবাইকে মাইনরিটি চিন্তা ভেঙে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  যূথীকাণ্ডে বিব্রত আওয়ামী লীগ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিকের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার।