ঢাকা, -

আলোচিত সংবাদ

ভোট দেখতে ১২ দেশের পর্যবেক্ষক আসতে চায়

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ দেশের পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করতে আসতে চায় বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

মঙ্গলবার (২১ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব এ তথ্য জানিয়েছেন।

অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বাড়ানোর আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপন করা হয়েছিল। এটা কমিশন অনুমোদন করেছে। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে।

আরও পড়ুন  খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

তিনি বলেন, এখন পর্যন্ত ১২টি দেশের বিভিন্ন সংস্থা, পর্যবেক্ষকের আবেদন পেয়েছি। সংস্থা হিসেবে চারটা সংস্থার আবেদন পেয়েছি। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসার সম্মতি জানিয়েছে। সংখ্যা হিসেবে বিবেচনা করলে ৩০ থেকে ৩২ জন হবে। তবে এ সংখ্যা সামনে বাড়তেও পারে।

এক প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, অতীতে তুলনায় ভালো সাড়া পেয়েছি। ব্যক্তি হিসেবে ও সংস্থা হিসেবে আমাদের নির্বাচন পর্যবেক্ষণে অনেকে আসবে।

আরও পড়ুন  আমরা বাঁধের মুখ খুলিনি, একা একাই খুলে গেছে- বলছে ভারত

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।

আরও পড়ুন  গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন রাশেদ খাঁন

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ