ঢাকা, -

আলোচিত সংবাদ

মধ্যপ্রাচ্যের ১৫ দেশ থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাবার নির্দেশ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির ভয়াবহ অবনতির মুখে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক জরুরি নির্দেশনায় ১৫টিরও বেশি দেশ থেকে তাদের নাগরিকদের অবিলম্বে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

কনস্যুলার অ্যাফেয়ার্স বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরা নামদার এক জরুরি বার্তায় বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এবং ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে বলেছেন, ‘এখনই দেশত্যাগ করুন’।

আরও পড়ুন  বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বিদেশিরা: ওবায়দুল কাদের

নিরাপত্তার চরম ঝুঁকির কথা মাথায় রেখে এই সতর্কতা জারি করা হয়েছে।

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার সংবাদদাতা প্যাটি কালহান বলেছেন, এই নির্দেশ নিতান্তই ‘অস্বাভাবিক’, কারণ এত বড় আকারে সতর্কতা জারি করার আগে সাধারণত পররাষ্ট্র দফতর জটিল ও দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে।

তিনি বলেন, এটা স্পষ্ট নয় আসলে কী বলা হচ্ছে এবং বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে মার্কিনিদের পুরো মধ্যপ্রাচ্য এলাকা কীভাবে ছাড়ার কথা বলা হচ্ছে।

আরও পড়ুন  উত্তাল সাগর, আবহাওয়া অধিদফতরের বিশেষ সতর্কবার্তা

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ