- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেনা এনসিপি

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এনসিপি তাদের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ কথা জানায়।

এদিকে এর আগে এনসিপি থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন  রাউজানে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আহত ২০

অন্যদিকে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারা সেদিন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন না।