- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

মহাখালীর সাততলা বস্তিতে আগুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

সোমবার (২৭ মার্চ) সকাল প্রায় পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৬টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। আগুন নিয়ন্ত্রণে এখন নয়টি ইউনিট কাজ করেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন  মদুনাঘাটে অভিনব প্রতরণা, কৌশলে মহিলার সর্বস্ব ছিনতাই

তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার কর্মকর্তা। বলেন, ফায়ার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরে জানা যাবে।