ঢাকা, -

আলোচিত সংবাদ

মহাপঞ্চমীতে পুজো মণ্ডপ পুড়ে ছাই

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পুজো এখনও শুরুই হল না। এদিকে মহাপঞ্চমীতে মহাসর্বনাশ হয়ে গেল। পুড়ে ছাই গোটা মণ্ডপ। কয়েক মিনিটে সব শেষ।

মহাপঞ্চমীতে পুজো মণ্ডপ পুড়ে ছাই। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল মালদার আমরা সবাই উদ্যোগে তৈরি পুজো মণ্ডপ। আগুন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ করেন দমকল কর্মীরা। খবর নিউজ১৮।

আরও পড়ুন  প্রথম চ্যালেঞ্জ রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পুজোর উদ্বোধনের কথা ছিল। কিন্তু তা আর হল না। সব ব্যবস্থা করে রেখেছিলেন উদ্যোক্তারা। কিন্তু তার পরই সবাই খেয়াল করেন, মণ্ডপের একদিক থেকে কালো ধোঁয়া উঠছে। সেই ধোঁয়া ধীরে ধীরে আকাশ ঢেকে ফেলছে। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা মণ্ডপ।

পঞ্চমীর সন্ধ্যার এমন ভয়ঙ্কর ঘটনায় স্বাভাবিকভাবেই মন খারাপ উদ্যোক্তাদের। মন খারাপ এলাকার বাসিন্দাদেরও। কীভাবে এই ঘটনা ঘটল, তার উত্তর খুঁজছেন উদ্যোক্তারা। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন  পাকিস্তানে অবসরের আগে প্রধান বিচারপতির ঐতিহাসিক রায়

তথ্যসূত্র- নিউজ১৮

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ