- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

মহারাষ্ট্রে ভূমিধসের ঘটনায় নিহত ১৬, নিখোঁজ ১৪০

ভারতের মহারাষ্ট্রে একটি পার্বত্য গ্রামে ব্যাপক ভূমিধসের ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অন্তত ১৪০ জন। ঘটনাস্থল থেকে ১০৩ জনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বাই প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত ইরশালওয়াদি নামের গ্রামটিতে গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) তুমুল বৃষ্টির মধ্যে মধ্যরাতে এই ভূমিধস ঘটে।

আরও পড়ুন  এবার ১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার

ঘটনার পর ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে পুলিশ, চিকিৎসক ও স্থানীয় লোকজনও উদ্ধার তৎপরতায় যোগ দেয়।

সংশ্লিষ্টরা জানান, ওই গ্রামে প্রবল বর্ষণ ও কুয়াশা দেখা যাচ্ছে। এছাড়া এলাকাটি পাহাড়ি হওয়ায় খাড়া রাস্তা বেয়ে ভারী যন্ত্রপাতি নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়ে হালকা যন্ত্রপাতি দিয়ে উদ্ধার তৎপরতা চালাতে হচ্ছে।

আরও পড়ুন  নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা গণ অধিকার পরিষদের

এনডিআরএফের মহাপরিচালক অতুল কারওয়াল বলেছেন, প্রবল বৃষ্টিতে উদ্ধার তৎপরতা কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছিল। এই আবহাওয়ায় উদ্ধার তৎপরতা চালানো কঠিন। আমরা এ পর্যন্ত ১৬ জনকে মৃত এবং ১০৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছি। তবে এখনও অন্তত ১৪০ জন মাটির নিচে চাপা পড়ে আছেন।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ জানান, ওই গ্রামটিতে ৫০টি ঘর ছিল। সেগুলোর অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। ভূমিধসের সময় গ্রামটির প্রায় ৮০ জন মানুষ বাড়ির বাইরে আসতে পেরেছিলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ভূমিধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন  গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল