- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

মহেশখালির দুই এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ

ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সরবরাহ বন্ধ থাকার ফলে শনিবার চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহে বিঘ্নিত হবে। তবে ঝড়ের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে।

আরও পড়ুন  শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না: ড. ইউনূস

এছাড়া চট্টগ্রাম, মেগনাঘাট, হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ/আংশিক চালু  থাকতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুঃখ প্রকাশ করে বলেছেন, অতিদ্রুত গ্যাস, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।