- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

মাইজভান্ডার দরবার শরীফের শাহী পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের শাহী পুকুরে ডুবে মো. নাঈমুল ইসলাম ইশাত (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দরবারের শাহী পুকুরে গোসলে নেমে নিখোঁজ হয় ওই কিশোর।

বিষয়টি নিশ্চিত করেন ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সজল মল্লিক।

জানা যায়, নিহত ইশাত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড এলাকার এনায়েত বাজারের মো. ইছমাইল হোসেনের দ্বিতীয় সন্তান।

আরও পড়ুন  আ.লীগ-বিএনপির যৌথ চাঁদাবাজি, দিশেহারা নিউ মার্কেটের ব্যবসায়ীরা

নিহতের চাচা জাবেদ জানান, নবম শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থী বন্ধুদের সাথে মাইজভান্ডার জেয়ারতে এসে পুকুরে গোসলে নামলে এই ঘটনা ঘটে। নিহত সিফাতের সাঁতার জানা ছিল না বলেও জানান চাচা জাবেদ হোসেন।

সজল মল্লিক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, পরে দীর্ঘ সময় ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে রাত ৯টার পরে নিহতের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন  পটিয়ায় ছাত্রলীগ ক্যাডারের নেতৃত্বে ব্যবসায়ীকে অপহরণ