ঢাকা, -

আলোচিত সংবাদ

মাদারীপুরে মসজিদে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষের সময় মসজিদে আশ্রয় নেওয়া দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় গুরুতর আহত হয়েছেন অপর দুই ভাই। এ ঘটনায় বেশ কয়েকটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ দুজনকে আটক করেছে।

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা।

নিহত দুই ভাই হলেন- সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫)। আহতরা হলেন ভাই অলিল সরদার ও স্থানীয় পলাশ (১৮)।

আরও পড়ুন  ধলঘাট বুড়া কালী মন্দিরে চুরি হওয়া স্বর্ণালংকার পড়ে ছিল পুকুর পাড়ে

নিহতরা ওই এলাকার আজিবর সরদারের ছেলে। আহত দুই ছেলেকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোয়াজপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে একই এলাকার সাইফুলের দ্বন্দ্ব চলছিল। এর জেরে আজ সকাল ১০টার দিকে শাহজাহানের লোকজন আতাউরের বাড়িতে হামলা করে। এতে আতাউরের লোকজন বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষের একপর্যায়ে সাইফুল ও তার ভাই আতাউর মসজিদে আশ্রয় নেন। সেখানে তাদের কুপিয়ে হত্যা করে হামলাকারীরা।

আরও পড়ুন  কুমিল্লায় রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১২, গেটম্যান বরখাস্ত

এ ছাড়া সাইফুলের আরেক ভাই অলিল ও স্থানীয় পলাশসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ মানুষ আতাউর ও তার আত্মীয়দের ৭-৮টি ঘরে আগুন দেয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়।

আরও পড়ুন  হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২৭

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ