- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

মাদ্রাসা কেন্দ্রের ৫৭ এসএসসি পরীক্ষার্থীর সবাই ভুয়া

নওগাঁর সাপাহারে সরবতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রের ৫৭ এসএসসি পরীক্ষার্থীর সবাই ভুয়া।

এরই মধ্যে কেন্দ্রের ওই ৫৭ শিক্ষার্থীসহ সচিবকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলা।

আরও পড়ুন  হাটহাজারীতে ৫ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ গৃহবধূ, পরিবারের দাবি অপহরণ

এর আগে অনুষ্ঠিত বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রে একইভাবে পরীক্ষা অংশগ্রহণ করেছিল ওই শিক্ষার্থীরা।