- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

‘মানুষ হিসেবে আমি ব্যর্থ’ চিরকুট লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। তাতে ইংরেজিতে লেখা ছিল ‘মানুষ হিসেবে আমি ব্যর্থ’।

শুক্রবার (১ নভেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের একটি ফ্ল্যাট বাসায় এ ঘটনা ঘটে।

তাঁর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।

আরও পড়ুন  মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বিএনপির যেসব হেভিওয়েট নেতা

নিহত তাজরিয়ান অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আত্মহত্যার আগে একটি চিরকুটে তিনি লিখে যান, ‘I am sorry i failed is a human.’

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, খবর পেয়ে আমরা ফ্লাটে এসে দেখি মেয়েটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে তাকে থানায় পাঠানো হচ্ছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন  বাড়ছে সব ধরণের সিগারেটের দাম

সহকারী প্রক্টরের ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মায়ের মধ্যে সম্পর্কের ফাটলের কারণে মেয়েটি আত্নহত্যা করেছে।