- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

মারা গেছেন উপদেষ্টা হাসান আরিফ

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবেদ চৌধুরী।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৩ বছর। এ.এফ. হাসান আরিফ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশের ১১তম অ্যাটর্নি জেনারেল ছিলেন।

আরও পড়ুন  সিঙ্গাপুরে রয়েছেন বেনজীর

ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।