- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

মারা গেলেন অক্সিজেন মোড়ে বিদ্যুতের তারে দগ্ধ রিকশাচালক

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ অক্সিজেন গাউছিয়া চত্বর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ আলী (৩৮) নামে এক রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (১৪ মে) বিকাল ৪ টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে সকাল ১০ টার দিকে বৈদ্যুতিক তার ছিড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  সমন্বয়ক পরিচয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট, গ্রেফতার ২

নিহত জাহেদ আলী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নের মাহতাব আলীর ছেলে। তিনি বর্তমানে অক্সিজেনের ট্যানারি বটতল মাজার গেইট এলাকায় বসবাস করেন।

নুরুল আলম আশেক বলেন, সড়কে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ওই রিকশাচালক বিকেলে মারা গেছেন। আহতাবস্থায় ওই রিকশাচালক ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

এরআগে রবিবার সকালে অক্সিজেন এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় গাউছিয়া চত্বরে বৈদ্যুতিক তার ছিড়ে রিকশায় পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে তিনি দগ্ধ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন  নৌকাকে হারিয়ে প্রথম নারী মেয়র পেল গাজীপুর সিটি করপোরেশন