ঢাকা, -

আলোচিত সংবাদ

মারা গেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মারা গেলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডা. জাফরুল্লাহর মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী।

আজীবন গণমানুষের কল্যাণ ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন ডা. জাফরুল্লাহ। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন  ভোর রাতে লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

৩ এপ্রিল থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাফরুল্লাহ চৌধুরী। গত রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়। গত সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মঙ্গলবার দুপুর থেকে জাফরুল্লাহ চৌধুরীর কিডনি ডায়ালাইসিস শুরু হয়েছে বলে জানান তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডা. মামুন মোস্তাফী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন। তবে বেড়ে উঠেছেন ঢাকায়। বাবা-মায়ের দশ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। পড়াশোনা করেছেন বকশীবাজার নবকুমার স্কুল ও ঢাকা কলেজে। পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। ছাত্র অবস্থায় ছাত্র ইউনিয়নের মেডিকেল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুন  সংস্কার নিয়ে চিন্তা নেই, জাতীয় সরকার গঠন করবে বিএনপি: আমীর খসরু

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ