বলিউড অভিনেতা সতীশ কৌশিক আর নেই। ৬৬ বছর বয়সেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এ তারকা পরিচালক।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টুইটারে এ খবর জানান প্রবীণ বলিউড অভিনেতা অনুপম খের।
টুইটারে অনুপম খের লিখেছেন- জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু আমি কখনো ভাবিনি, আমার প্রিয় বন্ধুর জন্য কোনো দিন আমাকে এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ বিচ্ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে।