ঢাকা, -

আলোচিত সংবাদ

মার্কিন কনসুলেটে অ-জরুরি কর্মীদের দ্রুত পাকিস্তান ছাড়ার নির্দেশ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পাকিস্তানের করাচি ও লাহোরে মার্কিন কনসুলেটে দায়িত্বরত নন এমন কর্মী এবং তাদের পরিবারকে দ্রুত পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বার্তায় জানিয়েছে, পাকিস্তানে সরকারি কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত নন এমন অ-জরুরি মার্কিন নাগরিকদের তাৎক্ষণিকভাবে দেশ ত্যাগ করতে হবে।

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ শুরু করে পাকিস্তানের শিয়া মুসলিম ও ইরানপন্থী নাগরিকেরা।

আরও পড়ুন  ছেলের হাতে মা খুন

গত রবিবার করাচিতে মার্কিন কনসুলেটের বাইরে প্রতিবাদে চলার সময় ১০ জন নিহত এবং ৬০ জন আহত হন।

এ সময় কিছু বিক্ষোভকারী কনসুলেট ভাঙার চেষ্টা করেছিলেন।

এছাড়া ইরানপন্থী বিক্ষোভে পাকিস্তান জুড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মোট ২৪ জন নিহত হয়েছেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ