ঢাকা, -

আলোচিত সংবাদ

মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে ভারতের প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে দ্বিপাক্ষিক আলোচনায় তার বাড়ি ডেলাওয়ারে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নরেন্দ্র মোদী।

কোয়াড লিডারস সামিট বৈঠকে মোদী-সহ তিন দেশের প্রধানমন্ত্রীকে ডেলাওয়ারে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান আমেরিকার প্রেসিডেন্ট।

শনিবার বাইডেন সমাজমাধ্যমে লিখেছেন, আজ আলবানিস, মোদী এবং কিশিদাকে নিজের ডেলাওয়ারের বাড়িতে সাদর অভ্যর্থনা জানাব। এই তিন দেশের প্রধানমন্ত্রী শুধু ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও স্বাধীন রাখবেন তা-ই নয়, সেই সঙ্গে তাঁরা আমার এবং আমেরিকার বন্ধু। আসন্ন বৈঠকের জন্য মুখিয়ে রয়েছি।

আরও পড়ুন  সাবের হোসেনের বাসায় মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছেছেন মোদী। ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখাও করেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ