- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

মার্চ মাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান

আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও যুক্তরাষ্ট্রের আসিফ খানকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেছেন তিনি।

মার্চে বাংলাদেশের জার্সিতে ১২ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। এই সময়ে তার ব্যাটে ৩৫৩ রানের পাশাপাশি ছিল ১৫ উইকেট। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের বড় ভূমিকা ছিল তার।

আরও পড়ুন  মোসাদ্দেকের ‘টেনশন’ নেই

ইংল্যান্ডের বিপক্ষে ২৪ বলে ৩৪ রানের দারুণ এক ইনিংস ছিল তার। এ ছাড়াও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেছিলেন ৯৩ রানের ইনিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২৪ বলে ৩৮ রানের ইনিংসের পাশাপাশি ছিল ৫ উইকেট।

আইসিসির মাসসেরা নির্বাচিত হয়ে সাকিব বলেন, আমি এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। যারা আমাকে ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ।

আরও পড়ুন  না ফেরার দেশে রেসলার ব্রে ওয়াট