ঢাকা, -

আলোচিত সংবাদ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা মর্টার শেলের আঘাতে বাংলাদেশে দুজনের মৃত্যুর ঘটনাসহ চলমান প‌রি‌স্থি‌তিতে দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব কর‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হ‌চ্ছে।

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সীমা‌ন্তের ওপার থে‌কে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনাসহ সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে।

আরও পড়ুন  শিলাবৃষ্টির পূর্বাভাস

উল্লেখ্য, জান্তা শাসিত মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) সংঘা‌তের জে‌রে বি‌জি‌পির ১১৩ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নি‌য়ে‌ছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমার যোগাযোগ করেছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ