ঢাকা, -

আলোচিত সংবাদ

মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ দ্বিতীয় দফার জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানযোগে এসব ওষুধ ও ত্রাণসামগ্রী পাঠানো হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে এই সহায়তা পাঠানো হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আরও পড়ুন  আবারও ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

তিনি বলেন, এ মিশনে তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও চিকিৎসাদল রয়েছে। উদ্ধারকারী ও চিকিৎসকের মোট সংখ্যা ৫৫। এছাড়া তিনটি বিমানে ৩৭ জন ক্রু রয়েছেন।

উদ্ধার ও চিকিৎসাদল তাদের স্বনির্ভর সামগ্রী (রেশন, স্বাস্থ্যবিধি সামগ্রী, যোগাযোগ সরঞ্জাম, রান্নার উপকরণ ইত্যাদি) সঙ্গে নিয়েছেন।

আরও পড়ুন  জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এছাড়া ভূমিকম্প আক্রান্ত জনগণের জন্য আট টন শুকনো খাবার, দুই দশমিক পাঁচ টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যসেবা সামগ্রী এবং এক দশমিক পাঁচ টন ত্রাণকেন্দ্রের তাঁবু পাঠানো হয়েছে।

এর আগে, রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে মিয়ানমারে জরুরি ত্রাণ সামগ্রী, ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং চিকিৎসক দল পাঠানো হয়েছিল।

আরও পড়ুন  হাদির আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ