ঢাকা, -

আলোচিত সংবাদ

মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মাহফুজুল হক জুনু। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানার পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

গত ২২ এপ্রিল ঢাকার বনানী থানাধীন পার্ক সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আছিফুর রহমান শাহীনকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে প্রধান আসামি করে আরও ৭ জনের নাম উল্লেখ করে তিনি ঢাকা মহানগর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আরও পড়ুন  চট্টগ্রামে আক্রান্ত বাড়লেও নেই চিকুনগুনিয়া পরীক্ষার কিট

এদিকে চেয়ারম্যান মাহফুজুল হক প্রকাশ জুনুকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১০টায় বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে যুবলীগ নেতা মাহফুজ ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার নেতৃত্বে বিক্ষোভ করে স্থানীয় নেতাকর্মীরা।

এসময় মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পুলিশ এসে অবরোধকারীদেও সরিয়ে দিলে প্রায় দেড় ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন  পূজা কমিটির অনুরোধেই গান, মিলেছে ৬ জনের পরিচয়; হদিস নেই আমন্ত্রণদাতার

মাহফুজুল হক জুনু উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মসজিদিয়া (চৌধুরীপাড়া) এলাকার মৃত আব্দুর রউপের ছেলে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন,  ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে ডিএমপির বনানী থানার ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তিনি এজাহার নামীয় ১ নাম্বার আসামি।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া অংশে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিই। এসময় প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিলো। তবে জানমালের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন  বিএনপি’র কেন্দ্রীয় কমিটিতে রদবদল

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে গ্রেপ্তারের ঘটনায় তার নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে রাখে। চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে কথা বলে চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে অবরোধকারীদের আশ্বস্থ করা হলে তারা মহাসড়ক থেকে সরে যায়।

তিনি আরও বলেন, তবে কোন ধরনের গাড়ি ভাংচুর করা হয়নি। তারা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করেছিলো।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ