ঢাকা, -

আলোচিত সংবাদ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আরিফা জান্নাত (৬) নামের এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরীক্ষা দিতে মাদ্রাসায় যাচ্ছিল আরিফা।

নিহত আরিফা একই এলাকার মোহাম্মদ ইমাম হোসেনের মেয়ে। সে খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। একই দুর্ঘটনায় গুরতর আহত হয় মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী রিনা আক্তার আখি।

আরও পড়ুন  হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত

প্রত্যক্ষদর্শী ও মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে আরিফা একটি সিএনজি অটোরিকশায় করে বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় খেয়ারহাট বেড়িবাঁধ এলাকায় একটি দ্রুতগামী পিকআপ অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় শিশু শিক্ষার্থী আরিফা জান্নাত।

খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৬ শিক্ষার্থী সিএনজি অটোরিকশা করে আরবি পরীক্ষা দিতে বাড়ি থেকে মাদরাসায় আসছিল। এ সময় একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরিফা জান্নাত নামের শিশু শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। এ সময় মাদরাসার প্রথম শ্রেণির আরেক শিক্ষার্থী রিনা আক্তার আখি (৭) গুরতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  আর কেউ থাকলো না ওমান প্রবাসী নারায়ণ দাশের

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ