ঢাকা, -

আলোচিত সংবাদ

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।

মঙ্গলবার (৪ জুলাই ) বেলা ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে গণমাধ্যমকে বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের চিন্তা কী, কী ভাবছি ও করছি এসব বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আগামী সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও বৈঠক করবেন। তার আগাম প্রস্তুতির অংশ হিসেবে আজ ইইউ রাষ্ট্রদূত আমাদের সঙ্গে বৈঠক করেছেন।

আরও পড়ুন  তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এর আগেও ইইউ বারবার বলেছে যে, এখানে (বাংলাদেশে) তারা অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন চায়। সেই ধারাবাহিকতায় তাদের একটি টিম বাংলাদেশে আসছে। আসলে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ আছে কি না, এটা দেখার জন্য তারা আসবেন।

বিএনপির পক্ষ থেকে ইইউকে কী বলা হয়েছে জানতে চাইলে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আমরা পরিষ্কার করে বারবার বলে আসছি, বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তাতে এখানে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখানে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।  আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করেছে তাতে প্রমাণিত হয়ে গেছে যে, নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখানে প্রেসক্রিপশনের কিছু নেই। এখানে সংবিধানে আছে জনগণ যাদের ভোট দিয়ে জয়যুক্ত করবে, তারাই সরকার গঠন হবে।

আরও পড়ুন  ঘোষিত ন্যূনতম মজুরি মানছে না পোশাক শ্রমিকরা, পুনর্বিবেচনার দাবি

এসময় উপস্থিত ছিলেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খানসহ আরও অনেকে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ