- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কুষ্টিয়ার মিরপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষ্মীধরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকালে মোবাইল ফোন নিয়ে আব্দুল জলিলের দুই ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ছোট ভাই জাহিদুল ইসলাম পাপ্পু (২২) তার বড় ভাই শহিদুল ইসলাম লাবপু ওরফে রাজীবকে (২৬) ছুরিকাঘাত করে। এতে রাজীব ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন  লোহাগাড়ায় আগুনে ৭ বসতঘর পুড়ে ছাই

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক জাহিদুল ইসলাম পাপ্পুকে পুলিশ আটক করেছে।