- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে মুন্সিগঞ্জের একটি ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলার সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রসংলগ্ন এলাকায় মোট আটটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  বোয়ালখালীতে তেল-পেঁয়াজের দাম বেশি রাখায় দোকানিকে অর্থদণ্ড

দেশজুড়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩ জন।

আরও পড়ুন  লোহাগাড়ায় আবারও সড়ক দুর্ঘটনা, আহত চালক