- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

‘মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে, কমানোর চেষ্টা করতে হবে’

মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে, এটা কমানোর চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, তৃণমূলে সেচ কাজে সোলার ব্যবহার ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে হবে।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এসব কথা বলেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এসময় পরিকল্পনা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  'জাতীয় নাগরিক কমিটিতে সাবেক শিবির কর্মীর সংখ্যাই বেশি'

প্রধানমন্ত্রী বলেন, কৃষি কাজে ডিজেলের পরিবর্তে সোলার ব্যবহার বাড়াতে হবে। কৃষি কাজে প্রতিবছর ডিজেলের ব্যবহার হয় ৮১ লাখ লিটার। নতুন প্রকল্পের জন্য জমি কম ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, বেসরকারিভাবে সোলার প্যানেল বানালে সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়া হবে। বিদেশি অর্থ পাওয়ার বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। এতে দেশি মুদ্রার চাপ কমবে।

আরও পড়ুন  কমিশনের একটাই নির্দেশনা, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন: ইসি