ঢাকা, -

আলোচিত সংবাদ

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭, আহত ১৭

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা প্রদেশে একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে গিরিখাতে পড়ে ১৩ নারীসহ ২৭ জন নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

বৃহস্পতিবার (৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বাসটি মেক্সিকো সিটি থেকে ইয়োসোন্ডুয়া যাওয়ার সময় মাগডালেনা পেনাস্কো শহরের কাছে হাইওয়ে থেকে উল্টে যায়। কর্মকর্তাদের মতে, দুর্ঘটনার শিকার বাসটি প্রায় ২৫ মিটার (৮০ ফুট) গভীর গিরিখাতে পড়ে যায়। আর এতেই হতাহতের ওই ঘটনা ঘটে।

আরও পড়ুন  ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

ওক্সাকা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং একটি ছেলে শিশু রয়েছে।

যদিও এ সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো ইঙ্গিত দিয়েছেন, দুর্ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা এএফপিকে বলেছেন, বাস দুর্ঘটনায় আহতের সংখ্যা ১৭ জন।

ওক্সাকা স্টেট হাইওয়ে পুলিশ পরিচালক টোরিবিও লোপেজ সানচেজ টুইটারে দেওয়া একটি পোস্টে বলেছেন, “সিডিএমএক্স থেকে সান্তিয়াগো ইয়োসোন্ডুয়া মিক্সটেকাগামী একটি বাস মাগডালেনা পেনাস্কো শহরে আজ সকালে মর্মান্তিক দুর্ঘটনার পড়ার পরিপ্রেক্ষিতে ওই এলাকায় চলাচলকারী মোটরচালকদের চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।”

আরও পড়ুন  প্রত্যাহার হচ্ছে 'সাইবার ট্রাইব্যুনাল'র মামলা

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওক্সাকা প্রদেশের গভর্নর সালোমন জারা ক্রুজ লিখেছেন, মাগডালেনা পেনাস্কোতে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখপ্রকাশ করছি। আমাদের সরকারি কর্মীরা ইতোমধ্যেই উদ্ধার অভিযানে কাজ করছে এবং আহতদের সব ধরনের সহায়তা প্রদান করছে।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। পাহাড়ে উঁচু সড়ক এবং আবহাওয়া জনিত কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে দেশটিতে। এর আগে চলতি বছরের এপ্রিলে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ার পর ১৮ জন মারা গিয়েছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার পর ৫৪ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়।

আরও পড়ুন  শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ