- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

যমুনা ত্যাগ করলেন ড. মুহাম্মদ ইউনূস

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা ছেড়ে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ড. ইউনূসের প্রস্থানের পর এখন ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদফতর।  এই সংস্কার কাজ শেষে যমুনাকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।

আরও পড়ুন  ভারত থেকে আজ বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদফতর নিশ্চিত করেছে যে, চলতি মাসের মধ্যেই ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ সংশ্লিষ্ট সব কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।  সংস্কারের পর ভবনটি প্রধানমন্ত্রীর ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা হবে।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে যমুনায় উঠবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি।  বর্তমানে তিনি রাজধানীর গুলশানে তার নিজস্ব বাসভবনেই অবস্থান করছেন।

আরও পড়ুন  ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিচ্ছেন ট্রাম্প

যমুনা এক সময় প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হিসেবে ব্যবহৃত হলেও, এখন থেকে এটি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত থাকবে বলে সরকারি সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।  ড. ইউনূসের বিদায় এবং সংস্কার কাজের সূচনার মধ্যদিয়ে যমুনায় নতুন প্রশাসনিক কার্যক্রমের প্রস্তুতি শুরু হলো।