- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

বুধবার (১৮ জুন) ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টে এ বৈঠক হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানান।

প্রেস উইং জানায়, বৈঠকে তারা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন  পাল্টা জবাবে ইরান, ইসরায়েল জুড়ে আতঙ্ক

বাংলাদেশের সংকটময় সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন উপ-পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের আশ্বাস পুনর্ব্যক্ত করেন ক্রিস্টোফার।

এ ছাড়া নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আলাদাভাবে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সহকারী ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় তারা দুই দেশের পারস্পরিক শুল্ক সংক্রান্ত চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

আরও পড়ুন  চীনের কাছে আরও সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা