- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার আশঙ্কা

রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালানো হতে পারে। মস্কোতে হওয়া জনসমাগম থেকে এই হামলা হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস। রাশিয়াতে অবস্থান করা সমস্ত মার্কিনিদের দ্রুত সময়ের মধ্যে দেশটি ছাড়ার আহ্বান করেছে তারা। এ ছাড়া মস্কোতে হওয়া যে কোনো ধরনের জনসমাগম এড়িয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

আরও পড়ুন  বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, ৫ উপজেলায় আবারও বন্যার আশঙ্কা

মস্কোর একটি উপাসনালয়ে হামলার প্রচেষ্টাকে ব্যর্থ করার দাবি করেছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষেবা (এফএসবি)।

তাদের দাবি, ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখার একটি সেল উপাসনালয়টিতে হামলার পরিকল্পনা করেছিল। তবে, নিরাপত্তা পরিষেবা সেটি নস্যাৎ করে দিয়েছে। এফএসবির এমন বক্তব্যের ঘণ্টাখানেক পরই মার্কিন দূতাবাস থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

নিজেদের ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, মস্কোতে জনসমাগম এলাকায় হামলার পরিকল্পনা নস্যাতের বিষয়টি আমরা নজরদারি করছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো জনাসমাগম এলাকা থেকে বিরত থাকতে মার্কিনিদের পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন  বিএনপি নেতা আমানের ১৩ আর টুকুর ৯ বছরের সাজা বহাল

রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষেবা ও মার্কিন দূতাবাসের বিবৃতিতে যোগসাজশ রয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরপরেই দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ বাধে যা চলমান। এই যুদ্ধের জেরে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক তরানিতে রয়েছে। ১৯৬২ সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে মস্কোর এমন খারাপ সম্পর্ক দেখা যায়নি। ক্রেমলিনের অভিযোগ, ইউক্রেনকে অর্থ, অস্ত্র ও বুদ্ধিমত্তা দিয়ে সমর্থন করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন  তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বিটিআরসি