ঢাকা, -

আলোচিত সংবাদ

যুক্তরাষ্ট্র-ইইউ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে: মেনন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বুধবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত ১৪ দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমেরিকার প্রতি হুঁশিয়ারি জানিয়ে রাশেদ খান মেনন বলেন, নির্বাচন তোমাদের দেশেও হয়েছে, তোমাদের নির্বাচন সামলাও। আমাদের নির্বাচন আমরা সামলাব।

আরও পড়ুন  দুর্নীতিবাজরা এখন রাস্তার মাঝখান দিয়ে প্রকাশ্যে হাঁটে: দুদক

বিএনপিসহ বিরোধী দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা জনগণের ওপর নির্ভর করে নয়, বরং জনগণকে জিম্মি করে ক্ষমতায় যেতে চায়। সেখানে তারা নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ওপর।

সমাবেশে সভাপতিত্ব করেন ১৪-দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

তিনি বলেন, এ দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। সংবিধানের বাইরে অসাংবিধানিক কোনো ধারা, অসাংবিধানিক কোনো পন্থার এই দেশে স্থান নেই। আগামী নির্বাচনে নৌকার জয় হবে।

আরও পড়ুন  এবার এনসিপি ছাড়লেন তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ