ঢাকা, -

আলোচিত সংবাদ

যুক্তরাষ্ট্র থেকে চিনি কিনবে সরকার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জন্য ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় কেনা এ চিনির দাম কেজি প্রতি পড়ছে ৮২ টাকা ৮৫ পয়সা।

বুধবার (১৭ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন।

আরও পড়ুন  সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত সব রায় বাংলায় অনুবাদ করা হবে: প্রধান বিচারপতি

অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ (+৫%) মেট্রিক টন চিনি Accentuate Technology Inc., USA (Local Agent: OMC Ltd., Dhaka-এর কাছ থেকে কেনা হবে। এই সাড়ে ১২ হাজার টন চিনি ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৮৫ পয়সা।

তিনি আরও জানান, আগের ক্রয় মূল্য ছিল ৮২ টাকা ৯৪ পয়সা।

আরও পড়ুন  ‘এবার হাসনাত আব্দুল্লাহর পালা', লাইভ পডকাস্টে ভারতের সাবেক সেনা কর্মকর্তা

এদিকে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুক্তরাষ্ট্র থেকে কোনো পণ্য কেনা হবে না। বিষয়টি আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে সাঈদ মাহবুব খান বলেন, না, এ বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি।

প্রধানমন্ত্রী বলার পরও যুক্তরাষ্ট্র থেকে চিনি কেনার অনুমোদন দেওয়া প্রধানমন্ত্রীর নির্দেশার লঙ্ঘন হলো কি না? সাংবাদিকদের পক্ষ থেকে এমন পাল্টা প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার আমি রাখি না।

আরও পড়ুন  তাপপ্রবাহ আরও বাড়ার পূর্বাভাস

এর আগে গত ৯ মে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিঙ্গাপুরের স্মার্ট মেট্রিক্স প্রাইভেট লিমিটেড (স্থানীয় এজেন্ট মার্ক লাইন এন্টারপ্রাইজ) থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়। সে সময় খরচ ধরা হয় ৬৬ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ প্রতি কেজি চিনির দাম ধরা হয় ৮২ টাকা ৯৪ পয়সা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ