- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

যুদ্ধকালে কোনো কিছুই দুর্ঘটনা নয় বরং তা সংঘাতেরই ফলাফল: জেলেনস্কি

কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাকে যুদ্ধেরই পরিণতি বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এ জন্য অবশ্য সরাসরি রাশিয়াকে দায়ী করেননি তিনি। খবর বিবিসির।

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে জেলেনস্কি দাবি করেন, যুদ্ধকালে কোনো কিছুই দুর্ঘটনা নয় বরং তা সংঘাতেরই ফলাফল।

বুধবার (১৮ জানুয়ারি) বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে নিয়ে যাচ্ছিল হেলিকপ্টারটি।

আরও পড়ুন  বাংলাদেশে সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না: ট্রাম্প

স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে একটি নার্সারির ওপর বিধ্বস্ত হয় সেটি। পরে আগুন ছড়িয়ে পড়ে এলাকাটিতে। এতে মারা যান স্বরাষ্ট্রমন্ত্রী ও তার ডেপুটি সচিবসহ ১৪ জন।

এ ঘটনায় নাশকতার কোনো প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। তবে রাশিয়ার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা দেখছে ইউক্রেন।

উল্লেখ্য, আকাশপথে হামলা এড়াতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার, সাধারণত নিচু এলাকা দিয়ে যাতায়াত করে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে শিশুদের ওয়াটার পার্কে বন্দুক হামলা, আহত অন্তত ১০