ঢাকা, -

আলোচিত সংবাদ

রবিবারের ভেতর গঠিত হবে নতুন সরকার, আশা মির্জা ফখরুলের

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় বাগিয়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দেশ পরিচালনার দায়িত্বভার বুঝে নেবেন তারেক রহমানের নেতৃত্বাধীন দলটি। আর কবে নাগাদ বুঝে নেবেন সেই দায়িত্ব সেটির একটি ধারণা দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন  পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠকের গুঞ্জন

ইতোমধ্যেই নির্বাচনের ২৯৯ আসনের (একটি স্থগিত) বেসরকারী ফলাফল প্রকাশ পেয়েছে। এর ভেতর ২১৫টি আসনে (তিনটির গ্যাজেট হবে পরে) জয় পেয়েছে বিএনপি।

মির্জা ফখরুল জানান, রবিবারের ভেতরই নতুন সরকার গঠিত হবে।

এদিকে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন কবে শপথ নিতে পারেন সংসদ সদস্যরা।

তার ভাষ্যমতে, অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে চায়।

আরও পড়ুন  দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আসিফ নজরুল জানান, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গেজেট নোটিফিকেশনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এরপর আগামী ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন নির্বাচিত সরকার শপথ গ্রহণ করবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ