ঢাকা, -

আলোচিত সংবাদ

রবিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন।

স্থানীয় সময় আজ দুপুর ১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে দক্ষিণ জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হবেন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর আগামীকাল রবিবার (২৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) ফ্লাইটটি ঢাকার হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন  বাজেট প্রণয়নে সহায়তা করবে এডিবি: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে পৌঁছান।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দেন তিনি। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করে দক্ষিণ আফ্রিকা। কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী বিশ্বব্যাপী বিধিনিষেধের উত্থানের পর এটিই প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন, যা সশরীরে আয়োজিত হয়েছে।

আরও পড়ুন  ইস্কন মন্দিরে হামলা ভাংচুর ও হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি গ্রেফতার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ