ঢাকা, -

আলোচিত সংবাদ

রবি-গ্রামীণফোন-বাংলালিংককে ২৫০০ কোটি টাকা পরিশোধ করতেই হবে: আপিল বিভাগ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রবি, গ্রামীণফোন ও বাংলালিংকের কাছ থেকে তরঙ্গ ও লাইসেন্স ফিয়ের রাজস্ব বাবদ বিটিআরসির পাওনা ২৫০০ কোটি টাকা। এই টাকা পরিশোধ করতে হবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার ( ১০ জানুয়ারি) মোবাইল অপারেটর কোম্পানি ও বিটিআরসির করা পৃথক আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আরও পড়ুন  শুক্রবার পাল্টাপাল্টি কর্মসূচিতে আ. লীগ-বিএনপি

আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব।

আদালতে আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন মানিক। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব।

আইনজীবীরা জানান, এই আদেশের ফলে গ্রামীণফোন, বাংলালিংক এবং রবিকে ওই টাকা দিতেই হবে। তবে ২ হাজার ৫০০ কোটি টাকা কতদিনের মধ্যে দিতে হবে, সেটি নিশ্চিত করেননি আইনজীবীরা।

আরও পড়ুন  ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০

রেজা-ই রাকিব আরও জানান, কতদিনের মধ্যে টাকা দিতে সেটি অর্ডারের কপি পেলে বলতে পারবো। আপাতত বলা যায়, দ্রুত সময়ের মধ্যেই টাকা দিতে হবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ