ঢাকা, -

আলোচিত সংবাদ

রমজানে প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা বন্ধ থাকবে: হাইকোর্ট

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পুরো রমজান মাসে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রমজানে স্কুল খোলা রাখার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তাও স্থগিত করা হয়েছে।

রবিবার (১০ মার্চ) উচ্চ আদালত এ আদেশ দেন।

এর আগে, ২৫ ফেব্রুয়ারি রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল।

আরও পড়ুন  দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ডোনাল্ড লু

রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, উপ-সচিব, শিক্ষা সচিব, উপ-সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে বিবাদী করা হয়।

এ রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ