ঢাকা, -

আলোচিত সংবাদ

রাইসির মৃত্যু: জাতিসংঘের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান বয়কট করবে যুক্তরাষ্ট্র

ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি- রয়টার্স

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি জাতিসংঘের শ্রদ্ধা নিবেদন বয়কট করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (৩০ মে) এক মার্কিন কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে জাতিসংঘ। এসময় রাইসিকে নিয়ে একটি বক্তৃতা দেওয়া হবে। তবে এটি বয়কট করছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

আরও পড়ুন  বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঐতিহ্যগতভাবে কোনও রাষ্ট্রের প্রধান থাকাকালীন কোনও বিশ্বনেতার মৃত্যু হলে তাকে শ্রদ্ধা জানাতে জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্য একসঙ্গে মিলিত হয়।

প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, আমরা কোনভাবেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব না।

যদিও এর আগে, কোনও নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান বয়কট করেনি যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন  ঢাকা-চট্টগ্রামের উপ-নির্বাচনে থাকছেন ৩৫ পর্যবেক্ষক

এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি নিউ ইয়র্কে জাতিসংঘে ইরানি মিশন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ