ঢাকা, -

আলোচিত সংবাদ

রাউজানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শনিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাউজান থানাধীন গহিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (২২ জুন) সকালে র‍্যাব -৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাউজান কাজীপাড়া সুলতানপুর এলাকার মৃত আবুল মনসুরের ছেলে মোঃ শাখাওয়াত হোসেন (৩০) এবং নোয়াজিশপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মোঃ নাইম উদ্দিন (২৪)।

আরও পড়ুন  রিয়াজউদ্দিন বাজারে অনুমোদনহীন ২৫ লাখ টাকার প্রসাধনী জব্দ, জরিমানা ১ লাখ

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী রাইফেল দুইটি ম্যাগাজিন এবং ছয়টি তাজা কার্তুজ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গুলি দিয়ে ডাকাতি, ছিনতাই এবং চাদাঁবাজির করে আসছিল তারা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদের এবং জব্দকৃত আগ্নেয়াস্ত্র রাউজান থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন  লিবিয়ার সেনাপ্রধান বিমান দুর্ঘটনায় নিহত

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ