ঢাকা, -

আলোচিত সংবাদ

রাউজানে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের রাউজান উপজেলায় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা ।

শনিবার (১৩ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার পাহাড়তলীতে এই ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতার নাম মাসুদ চৌধুরী। তিনি রাঙ্গুনিয়া উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, মাসুদ চৌধুরীর পরিবার স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। দুপুরে তিনি ঔষধ কিনতে ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বের হয়েছিলেন। পাহাড়তলী এলাকায় একটি মার্কেটের সামনে তাকে পেছন থেকে অতর্কিতভাবে মাথায় ও পায়ে গুলি করে সন্ত্রাসীরা। এসময় মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি করার পর সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন  বোয়ালখালীতে ৯ ব্যবসায়ীকে জরিমানা

এ ঘটনা জানাজানি হলে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে ছুটে যান। পরিকল্পিতভাবে মাসুদকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

স্থানীয়দের মতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজান উপজেলা আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। এ পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের ২৩ নেতাকর্মীসহ অন্তত ২৫ টি খুন হয়েছে।

আরও পড়ুন  বলুয়ার দীঘির সওদাগর কলোনিতে আগুন, ২ জনের মৃত্যু

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ